বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস


বিভিন্ন ধরনের কম্পিউটার ভাইরাস

নিচে কিছু ভাইরাসের বর্ণনা করা হলো :

বুট সেক্টর ভাইরাস :কম্পিউটারের হার্ডডিক্স এর একটি অংশ হল বুট সেক্টর | সেখানে কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিভাবে লোড হবে এবং কিভাবে কাজ করবে তার নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে |বুট সেক্টর ভাইরাস ডিক্সের মূল সেক্টরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে মেমোরিতে ভাইরাস প্রতিস্থাপন করে |

ফাইল সংক্রমক ভাইরাস :ফাইল সংক্রমক ভাইরাস হচ্ছে যে সংক্রিয় প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে সকল ফাইল কে আক্রমণ করে | এ ধরনের ভাইরাস নিয়ন্ত্রণকারী প্রোগ্রাম বা ড্রাইভার ফাইলকে সংক্রমিত করে |

ট্রোজান হর্স ভাইরাস :ট্রোজান হর্স ভাইরাস হচ্ছে অন্তত ক্ষতিকর ভাইরাস |এটি কম্পিউটার এর অভ্যন্তরে মূল প্রোগ্রাম গুলোর মতই ছদ্মবেশ ধারণ করে | এটি বংশবৃদ্ধি করে না তবে নির্দিষ্ট ফলাফলের জন্য একটি কাজ করে থাকে |

কমান্ড প্রসেসর ভাইরাস : IO. SYS, MSDOS.SYS এসব অপ্রকাশ্য বা হিডেন ফাইল কমান্ড প্রসেসর ভাইরাস দ্বারা আক্রান্ত হয় |

জেনারেল পারপাস ভাইরাস :বুট সেক্টর ও কমান্ড প্রসেসর ভাইরাসের মতোই এটি গোপন পথে কম্পিউটারে প্রবেশ করলে ক্ষতি সাধন করে |

মাল্টি পারপাস ভাইরাস :মাল্টি পারপাস ভাইরাস কম্পিউটারের সব ধরনের ক্ষতি সাধন করতে পারে

মেমোরি রেসিডেন্ট ভাইরাস :এ ভাইরাস কম্পিউটারের অন্যান্য ফাইল এর মত জায়গা দখল করে এবং সময়-সুযোগমতো সব ফাইল এর ক্ষতিসাধন করে
ভাইরাস সংক্রমণের মাধ্যম

1.যেকোনো রিমুভাল ডিভাইস যেমন :পেনড্রাইভ ,মেমোরি কার্ড,ফ্লপি ডিস্ক, হার্ডডিক্স এর মাধ্যমে ডেটা স্থানান্তর করা অবস্থায় ভাইরাস সংক্রমিত হয় |

2.ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে |

3.কম্পিউটারের নেটওয়ার্ক এর মাধ্যমে |

4.পেরাইটেড সফটওয়্যার এর মাধ্যমে |

No comments

Powered by Blogger.