মহাকাশ অভিযান প্রথম অধ্যায় পাঠ -১০


মহাকাশ অভিযান 


মহাকাশ অভিযানঃ মহাকাশ অভিযান হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের ঊর্ধ্ধে মহাকাশ উড্ডয়ন এবং ঐ স্থানের পরিবেশ ও ভৌত ধর্মাবলিকে পর্যবেক্ষণ করা। স্বয়ংক্রিয় ভাবে বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিংবা নভোচারীবাহী মহাকাশযান দ্বারা মহাকাশ অভিযান পরিচলনার যায়। মনুষ্যবাহী নভোযান এবং মনুষ্যহীন বা রোবটিক নভোযান উভয় মাধ্যমেই এই অভিযান পরিচলনা ও নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুটনিক-১ । বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশযান ভস্টক-১।

মহাকাশ অভিযান এর লক্ষ্য ও উদ্দেশ্যঃ 
   ১। মহাকাশ অভিযানের মাধ্যমে মহাশূন্যস্থিত কোন বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়।
   ২। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বৃহত্তর মানবতার কল্যাণে ভৌত ও মানসিক চাহিদা পূরণ।
   ৩। মহাকাশ অভিযানের মাধ্যমে পৃথিবী সম্পর্কে এবং মহাকাশ সম্পর্কে জ্ঞান আহরণ।
   ৪। মহাকাশে বাণিজ্যিকভাবে পদার্থ প্রক্রিয়াকরণ ও উৎপাদন।
   ৫। পৃথিবীর বাইরের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ ও নতুন সীমানা আওত্তাধীন করা।
  ৬। এছাড়া মহাকাশ অভিযানের নেপথ্য উদ্দেশ্য ছিল আধিপত্য বিস্তার করা এবং অন্য দেশের বিরুদ্ধে সামরিক ও কৌশলগত সুবিধার উন্নয়ন।

No comments

Powered by Blogger.