বায়োমেট্রিক্স প্রথম অধ্যায় পাঠ-১১
বায়োমেট্রিক্স
বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোন ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা হয়। গ্রীক শব্দ “bio” যার অর্থ Life বা প্রাণ ও “metric” যার অর্থ পরিমাপ করা।
খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে ব্যবিলিয়ানরা ব্যবসায়িক কাজে ছোট ছোট শুকনো কাদার খন্ডে আঙ্গুলের ছাপ দিয়ে থাকতো। ১৮৯১ সালে আর্জেন্টিনার Juan Vucetich দিয়ে অপরাধী ধরার পদ্ধতি আবিস্কার করার মাধ্যমে আধুনিক যুগের আঙ্গুলের ছাপের ব্যবহার শুরু করেন।
বায়োমেট্রিক্স সিষ্টেম বাস্তবায়নের জন্য যা প্রয়োজনঃ
১। কম্পিউটার
২। ইন্টারনেট সংযোগ
৩। ওয়েব ক্যামেরা
৪। স্ক্যানার
৫। বায়োসেন্সর ডিভাইস।


No comments