ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার প্রথম অধ্যায় পাঠ -৬
ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার
শিক্ষাক্ষেত্রে – শিক্ষা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অনেক প্রভাব রয়েছে। এর মাধ্যমে শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলো সহজে উপস্থাপন করা পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করা ।
খেলাধুলা ও বিনোদন – ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে বিভিন্ন খেলাধুলার নিয়ম-কানুন সম্পর্কে জানা যাচ্ছে। কম্পিউটারের সাথে কোন খেলায় অংশগ্রহন সহজ হচ্ছে। দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে নির্মিত হচ্ছে ঐতিহাসিক সব ছবি। সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে বৈজ্ঞানিক কল্পকাহিনী বা পুরাণিক কাহিনী নির্ভর ছবি।
ব্যবসা ও বাণিজ্যে - এর মাধ্যমে ক্রেতাগণ পণ্যের গুণগত মান যাচাই পণ্য ব্যবহারের ক্ষতিকারক দিক বা পার্শ্বপ্রতিক্রিয়া নিরুপন করতে পারে ।
স্বাস্থ্যসেবা - ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারের অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে চিকিৎসাবিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যান্ত সূক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হয়।প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
নগর পরিকল্পনায় – নগর পরিকল্পনায় ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ঘটিয়ে নগর উন্নয়নের রুপরেখা এবং যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সহজ ও আকর্ষণীয় ভাবে বর্ণনা করা যায়।
মহাশূণ্য অভিযানে - ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানের ছাত্র-শিক্ষকরা সৌরজগৎ মহাকাশের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান গঠনপ্রকৃতি ও গতিবিধি গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্ব উপস্থিতি সম্পর্কে সহজেই ধারণা অর্জন করতে পারে।


No comments